নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছী উপজেলার হলুদ বিহার গ্রামের দ্বীপগঞ্জ বাজার এলাকায় হঠাৎ শেয়ালের আক্রমণে ১০-১২ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে শেয়ালটি একের পর এক মানুষের ওপর হামলা চালিয়ে তাদের কামড়ে আহত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বৃষ্টির পর রাত ৯টা ২০ এর দিকে দ্বীপগঞ্জ বাজার এলাকায় একটি পাগলা শেয়াল ঘোরাফেরা করতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই শেয়ালটি দ্বীপগঞ্জ বাজার এলাকায় থাকা মানুষের ওপর আক্রমণ শুরু করে। এ সময় শিশির, ফরিদ, সুমন, সাইদুর ও একাব্বরসহ অন্তত ১০-১২ জনকে কামড়ে আহত করে।
আহতদের সবাই হলুদ বিহার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। শেয়ালের আকস্মিক আক্রমণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান।
তাৎক্ষণিকভাবে শেয়ালটিকে মারা হলেও স্থানীয়দের মধ্যে শেয়ালের আতঙ্ক বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪