নিজস্ব প্রতিবেদক, বদলগাছী, নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে গত ১৯ জুনের সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় তিন দিন পর শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তি নওগাঁর পত্নীতলা উপজেলার অষ্টমাত্রাই গ্রামের সুকু পাহানের ছেলে শ্রী রাম পাহান (৪৫)।
ঘটনাটি ঘটে গত ১৯ জুন দুপুরের দিকে বদলগাছী-জয়পুরহাট সড়কের আধাইপুর ইউনিয়নের চকবনমালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায়।
স্থানীয়রা জানান, একটি ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পরপরই নিহতদের মধ্যে একজনের পরিচয় (কার্তিক মহন্ত) শনাক্ত করা হলেও অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি জন্য তার মরদেহ নওগাঁ হাসপাতালের হিমঘরে সংরক্ষিত ছিল। পরে নিহত রাম পাহানের স্বজনরা ছবি দেখে এবং মরদেহ দেখে নিশ্চিত হন।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আইনগত প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্ত হওয়া কার্তিক মহন্তের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় অজ্ঞাতনামা আরেকজনের মরদেহ নওগাঁ মেডিক্যাল মর্গের হিমঘরে রাখা হয়েছিল। পরে রাম পাহানের পরিচয় শনাক্ত হলে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪