বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে সাপের দংশনে মানিক হোসেন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সাপের দংশনের পর তাঁকে প্রথমে ওঝার কাছে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক হোসেন ওই গ্রামের মৃত মংলার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মানিক সন্ধ্যায় ধানক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে পাকা সড়কে ওঠার সময় একটি সাপ তাঁকে দংশন করে। এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য পাশের উপজেলা আক্কেলপুরে এক ওঝার কাছে নিয়ে যান।
সেখানে কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরে স্বজনেরা তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মানিক হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চিকিৎসকেরা বলেন, সাপের দংশনের পর দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। কিন্তু গ্রামাঞ্চলে অনেকেই প্রথমে ওঝা বা স্থানীয় পদ্ধতিতে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন। এতে হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। সাপের দংশনের ঘটনায় দ্রুত হাসপাতালে নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানো জরুরি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন তার দাফন সম্পন্ন করেছেন।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪