
নিজস্ব প্রতিবেদক, বদলগাছী, নওগাঁ
নওগাঁর বদলগাছী উপজেলাতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণি সম্পদ দপ্তর প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় ৫০ টি পরিবারের নিকট এসব ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগীদের হাতে ছাগল তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
প্রতিটি পরিবারের জন্য ২ টি ছাগল, ৪টি থাম্বা, ২টি টিন, ৫টি ফ্লোর ম্যাট ও ৫০ কেজি খাবার উপকারভোগিদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মাহফুজার রহমান, বদলগাছী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন চৌধুরী।

এ সময় বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের মাধ্যমে সুফলভোগীরা ছাগল পালন করে আয় বৃদ্ধি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পের সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪