বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে সমবায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে বিভিন্ন সমবায় সমিতির নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়, বদলগাছীর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৩টি সমবায় সমিতির নির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
[caption id="attachment_15165" align="aligncenter" width="300"]
oppo_0[/caption]
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে জেলা সমবায় অফিসের প্রশিক্ষক মো. জেকরেল হাকিম দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সমবায় কর্মকর্তা মো. সামসুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশিদ।
এ সময় উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সমবায় সমিতির সুষ্ঠু ব্যবস্থাপনা, সদস্যদের দায়িত্ব-কর্তব্য, সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে উপজেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের হাতে একটি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। এতে প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি পরিবেশ রক্ষার একটি ইতিবাচক বার্তাও দেওয়া হয়।
আয়োজকরা জানান, সমবায় সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করাই এ ধরনের প্রশিক্ষণ ও উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪