বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে (র্যাব-৫)।
রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাসুদ (৪৫)। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার থুপশহর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মান্নান।

র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল থুপশহর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার সময় মাসুদকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাসুদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। কয়েক দিন ধরে তাঁর গতিবিধি নজরদারিতে রাখার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ গাঁজা বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪