নিজস্ব প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বদলগাছী উপজেলার বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে সমাগত হয়। ঈদ মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ববোধের চেতনায় সবার জীবন ভরে উঠুক এ কামনাও করেন তিনি।
ওসি লুৎফর রহমান জানান, ঈদকে কেন্দ্র করে বদলগাছী থানার আওতাধীন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে আঞ্চলিক মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নওগাঁ জেলা পুলিশের নির্দেশনায় ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের ছুটিতে যারা বাড়ির বাইরে যাবেন, তারা যেন নিজেদের বাসাবাড়ি ও অফিস যথাযথভাবে তালাবদ্ধ করে যান এবং আশপাশের বিশ্বস্ত ব্যক্তিদের বিষয়টি জানিয়ে রাখেন। প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ারও পরামর্শ দেন তিনি।
শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপনই বদলগাছী থানা পুলিশের প্রত্যাশা বলে জানান ওসি লুৎফর রহমান। একই সঙ্গে উপজেলার সব বাসিন্দাকে আগাম ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪