নুরুজ্জামান লিটন, স্টাফ রিপোরেটারঃ
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের ধর্মপুর-গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার মাঠে মাদ্রাসা পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে "ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট" এর আয়োজন করা হয়।
৭ জুন, শনিবার ঈদের দিবাগত রাতে ও দ্বিতীয় দিন রবিবার দিবাগত রাতে দুদিনব্যাপী এ খেলার আয়োজন করা হয়। উক্ত ফুটবল টুর্নামেনটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল খেলার উদ্বোধন করেন ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার জনাব চয়েন উদ্দিন করিম। উক্ত ফুটবল টুর্নামেন্টে রকি একাদশ, রউফ একাদশ, শুভ একাদশ ও রনি একাদশ মোট ৪ টি গ্রুপে দুইরাত ব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়। শেষ রাতে রউফ একাদশ বনাম শুভ একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রউফ একাদশকে ৫-১ গোলে হারিয়ে শুভ একাদশ বিজয় লাভ করে।
দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি গোল করে সেরা গোলদাতার পুরস্কার জিতে নেয় অনন্ত। সেরা খেলোয়াড়ের মর্যাদা লাভ করে রিমন এবং সেরা গোলকিপারের আসন কেড়ে নেয় আব্দুর রাহীম। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ১০ হাজার টাকার পুরস্কার ও রানার্সআপ ৫ হাজার টাকা পুরস্কার লাভ করে।
ঐতিহাসিক পাহাড়পুর ইউপিসহ বিভিন্ন এলাকার দর্শকেরা রাত জেগে এই ফুটবল খেলা উপভোগ করে ঈদুল আজহার আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে নেয়।
প্রধান অতিথির বক্তব্যে পাহাড়পুর ইউপির সদস্য চয়েন উদ্দিন করিম বলেন, ভারতের সীমান্তবর্তী নওগাঁ জেলার নেশার রাজ্যে বসবাস করেও তরুণেরা নেশাকে বাদ দিয়ে খেলাকে আনন্দের উপকরণ হিসেবে বেছে নেওয়ায় আন্তরিক কৃতজ্ঞতাবোধ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪