নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬-২০২৭ (সিজন-২)-এর ইউনিয়ন পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান (কেটু)। এ সময় আরও উপস্থিত ছিলেন বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াদ আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হেলালুজ্জামান হেলাল এবং ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
প্রতিযোগিতায় বিলাশবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফুটবল, ক্রিকেট, দাবাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪