নিজস্ব প্রতিনিধি,
নওগাঁর বদলগাছী উপজেলার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি বদলগাছী উপজেলার সদর ইউপি’র চাংলা গ্রামের (চাংলা পূর্ব পাড়া) মৃত আফসার আলীর ছেলে।
১৮ ডিসেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে উপজেলার সরকারি কলেজ পাড়ায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক আজকালের খবর পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, বদলগাছী প্রেস ক্লাব, সাংবাদিক সংস্থা বদলগাছী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় তার নিজ বাস ভবনে (চাংলা পুর্ব পাড়া) নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪