প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৯:১৭ পি.এম
বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন;সভাপতি নয়ন, সম্পাদক রতন

নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে মাতাজী রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বাংলা টিভি ও আজকালের খবরের প্রতিনিধি আশরাফুল নয়নকে সভাপতি এবং দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি এ.বি.এস. রতনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক রকি হোসেন (দৈনিক জনবানী), অর্থ সম্পাদক শাহারিয়ার শাওন (গ্রীন টিভি ও রিপোর্টার্স টুয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক মুক্ত সকাল ও দৈনিক জবাবদিহি মাল্টিমিডিয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান ভুট্রু (প্রতিদিনের কাগজ), এবং কার্যনির্বাহী সদস্য সুবাস চন্দ্র (দৈনিক ভোরের বাংলা ও বাংলার সংবাদ) ও ফিরোজ আহম্মেদ (দৈনিক আজকের খবর)।
নবগঠিত কমিটির নেতারা জানান, বদলগাছীতে কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরাই তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখবে এই সংগঠন।
এই কমিটি আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪