নওগাঁর বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি ছানাউল ইসলাম হিরোকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছানাউল ইসলাম হিরো সদর ইউনিয়নের ডাকবাংলো সংলগ্ন হঠাৎ পাড়ার বাসিন্দা। তিনি সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন কৃষকলীগের বদলগাছী উপজেলা শাখার সভাপতি।
থানা সূত্রে জানা যায়, ৮জুন (রবিবার) দিবাগত রাত সাড়ে দশটার দিকে বদলগাছী ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা রয়েছে। তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।
ছানাউল ইসলাম হিরোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, সোমবার ৯ জুন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বছর কুরবানী ঈদের দুই দিন আগে (১৫ জুন শনিবার) হটাৎপাড়ার বাসিন্দা জাহেরা বেগমের প্রায় ২৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছিল কৃষকলীগের ওই নেতা ছানাউল ইসলাম হিরোর বিরুদ্ধে। ছাগলটি হিরোর বাড়ির গেটে গেলে সে কৌশলে বাড়ির ভিতরে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে ছাগলটি অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল হিরো।
এঘটনায় ভূক্তভোগী জাহেদা বেগম হিরোকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে এবং টক অব দ্যা উপজেলায় পরিণত হয়েছিল ঘটনাটি। পরবর্তীতে থানা পুলিশের মধ্যস্থতায় ২০ হাজার টাকায় বিষয়টি মিমাংসা হয়েছিল। যা দৈনিক গণ সংবাদ, অন্যান্য প্রিন্ট ও অনলাইন পত্রিকাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছিলো।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪