মশিউর রহমান খান, বিশেষ প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সুবিধাবঞ্চিত শিশু ও আলেমদের সম্মানে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর বনশ্রী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি ভিডিও কলে বক্তব্য রাখেন। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই মাসের প্রকৃত শিক্ষা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বনশ্রীর সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, খিলগাঁও থানা বিএনপির যুগ্ম আহবায়ক জামিলুর রহমান নয়ন, সমাজসেবক আলহাজ্ব জাকির হোসেন, সাইদুন বশীর রিপন, প্রেসক্লাবের উপদেষ্টা ইকবাল খান জাহিদ, একে এম খালেদ সাইফুল বুলবুল, সালাউদ্দীন ব্যাপারী এবং সানজি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন বাবলু পণ্ডিত। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। সার্বিক দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল এবং উপস্থাপনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান খান। কুরআন তেলাওয়াত করেন শাহরুম সূর্যম।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সুবিধাবঞ্চিত শিশু ও আলেমদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪