ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর হাসপাতালে সরকারি বন্ধের দিনে রোগীদের সেবা দিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি।
সোমবার (১৪ এপ্রিল) নতুন বছরের বাঙালির ঐতিহ্যবাহী শ্রভেচ্ছা হল শুভ নববর্ষ সরকারি ছুটির দিনে হাসপাতালে এসে রোগী দেখেছেন ।
সেবা গ্রহীতা সনিয়া বেগম বলেন, বন্ধের দিনে এসে স্যারকে যে পাবো তা কল্পনাও করতে পারিনি, আর বাহিরে দেখালে অনেক খরচ হতো সেটা আমার পক্ষে সম্ভব ছিলো না।
হাসপাতালের ভর্তি আরেক সেবা গ্রহীতা মারিয়া আক্তার বলেন, আজকে কোন ডাক্তারই আসেন নাই। স্যার আমাদের চিকিৎসা না দিলে অনেক সমস্যা হতো।
এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, আজকে জরুরি বিভাগে শুধু একজন চিকিৎসক ছিলেন। হাসপাতালে অনেক রোগীর চাপ ছিলো যা তার একার পক্ষে দেখা সম্ভব ছিলো না। নতুন বছরের বাঙালির ঐতিহ্যবাহী শ্রভেচ্ছা হল শুভ নববর্ষ, ছুটির দিনে হাসপাতালে রোগীদের সেবা করতে পেরে ভালো লাগলো।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪