মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় পাঁচবিবি পাঁচমাথা চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি, পৌর বিএনপি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, পৌর বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল, সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি জয়পুরহাট এবং সদস্য, বর্তমান আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি জয়পুরহাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক চেয়ারম্যান, ৮ নং আওলাই ইউনিয়ন ও সাবেক যুগ্ম আহ্বায়ক, থানা বিএনপি, পাঁচবিবি
জনাব অধ্যক্ষ নওশাদ আলী, সাবেক সভাপতি, আটাপুর ইউনিয়ন বিএনপি,প্রভাষক মোঃ সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, বালিঘাটা ইউনিয়ন বিএনপি, মোঃ মাসুদুর রহমান, সাবেক সভাপতি, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ জাহিদুল ইসলাম (রাব্বু) , সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি
অনুষ্ঠানে বক্তারা দলের প্রতিষ্ঠাকালীন আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বর্ণাঢ্য র্যালিটি পাঁচমাথা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, শৃঙ্খলাপূর্ণ এবং দলীয় ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত। নেতারা এ সময় দলের ৪৭ বছরের সংগ্রাম, অর্জন এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪