আন্তর্জাতিক ডেস্ক,
এবার সীমান্তে এক বাংলাদেশি কৃষককে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার সময় বিজিবির কাছে ধরা পড়ে বিএসএফ সদস্যরা। পরে বিজিবি সদস্যদের পায়ে ধরে আকুতি-মিনতি করে ক্ষমা প্রার্থনা করেন দুই বিএসএফ সদস্য। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুকে পোস্ট করলে ভিডিওটি ভাইরাল হয়। মন্তব্যের ঘরে পিন পোস্টে তিনি বলেন, অনুগ্রহ করে মনে রাখবেন, ঘটনাটি ও ফুটেজটি বিজিবি কর্তৃপক্ষ যাচাই করেছে।
ওই পোস্টে তিনি লেখেন, অতি সম্প্রতি দুজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সাথে ছুটে আসেন।
জুলকারনাইন সায়ের আরও লিখেন, সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুজন বিএসএফ জাওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সাবাশ বর্ডার গার্ড বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪