বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রপাগান্ডা ও বানোয়াট সংবাদ প্রচার করিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচ'টায় পরিষদের সামনে মাদারীগঞ্জ রাস্তায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ১১ নং গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, সাবেক মেম্বার আফজাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান মুকুল, মহিলা নেত্রী পিয়ারা বেগম,বিএনপি নেতা টিপু মোল্লা, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, আবু সাঈদ মৃধা, কৃষকদল নেতা মেহেদী হাসান, শাহজাহান সিরাজ,আব্দুর রহিম সহ অনেকে। উল্লেখ্য সম্প্রতি গনিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন নিয়ে উদ্দেশ্যমূলক ভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অপবাদলেপনের চেষ্টা করা হয় । সমাবেশ থেকে মিথা অপবাদের জোর প্রতিবাদ জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪