সাব্বির আহমেদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাজিতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আজ রবিবার বিকাল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি মোস্তফা আমিনুল হক, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল ফজল হোসেন, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মহসিন মিয়া, সহ-সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন, বাজিতপুর বিএনপির শক্ত ঘাঁটি। শান্তিপূর্ণ রাজনীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। সম্প্রতি ৫ আগস্টের পর ‘জাতীয় দল’ নামে একটি সন্ত্রাসী গ্রুপ সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীদের নিয়মিতভাবে হুমকি দিয়ে আসছে। গত ২২ নভেম্বর শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বিকেল ৪টার দিকে তাদের নেতৃত্বে সন্ত্রাসীরা পথসভা করে আমাকে এবং উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।” তিনি আরও জানান, সৈয়দ এহসানুল হুদার মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল আওয়ামী সন্ত্রাসী ও অস্ত্রধারী ক্যাডার। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মিছিল থেকে পিস্তল, গুলি ও দেশি অস্ত্রসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।”সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে সৈয়দ এহসানুল হুদা ও তার সহযোগী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ধন্যবাদ জানিয়ে তিনি সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪