নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বদলগাছী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছে উপজেলা ছাত্রদল। এ সময় নেতৃত্ব দেন বদলগাছী উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন হোসেন। এছাড়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ নয়ন হাবিব, নাহিদ রানা, সামিম হোসেন, অতিক হোসেনসহ প্রতিটি ইউনিয়নের ছাত্রনেতা হাসেম রেজা, মুনসুর, রাব্বি হোসেন, সজিব হোসেন, রুবেল হোসেন, রাজু আহমেদ, নাসাইদ হোসেন, ইমরান হোসেন, রনি হোসেন, সাগর কুমার, হাসিব রাসিব হোসেন জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তারা স্থানীয় পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪