মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের ওপর বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ৫টার দিকে নড়াইল জেলার নবগঠিত জিয়া পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক বি এম নাগিব হোসেন তার নিজ বাড়ি উপজেলার দক্ষিণ যোগানিয়াতে তার নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক বি.এম. নাগিব হোসেন বলেন, 'আব্দুল লতিফ সম্রাট শুধু বিএনপির নেতা নন, তিনি বহির্বিশ্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে সুসংগঠিত কণ্ঠস্বর। এই মানুষটির ওপর তারই জন্মভূমিতে সন্ত্রাসী হামলা চালানো রাষ্ট্র ও সমাজের জন্য লজ্জাজনক।'
গত মাসের ১৮ মে 'কালিয়া ঘৌড়দোড় প্রতিযোগীতায় যাওয়ার সময় যোগানিয়া এলাকায় পৌঁছালে আব্দুল লতিফ সম্রাটের উপর বর্বর হামলা কতিপয় দুষ্কৃতীদের দ্বারা নিয়ন্ত্রিত পেটোয়া বাহিনীর মাধ্যমে পরিচালিত হয়েছে। যা প্রমাণ করে যে দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে। আমরা অবিলম্বে এই হামলার বিচার ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দলীয় ও রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।'
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪