আজহারুল ইসলাম, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নেত্রকোনার মোহনগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
পরে সকাল ৭টায় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা রেজওয়ানা কবির ও এসিল্যান্ড এম এ কাদের। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, উপজেলা সাবরেজিস্ট্রার অফিস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোহনগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
মোহনগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এস দোহার নেতৃত্বে সাংবাদিকরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় সদস্য সচিব কামরুল ইসলাম রতন, সাংবাদিক আবুল কাশেম আজাদ, নুরুল হুদা, রফিকুল ইসলাম রকিব, মেহেদি ইকবাল দোলন, মানিক তালুকদার, শ্যামল চৌধুরী, নূর আলম সিদ্দিকী, সাইফুল আরিফ জুয়েল, আব্দুর রব খান ঠাকুর, হাবিবুর রহমান চৌধুরী,আজহারুল ইসলাম, সুমনমাহমুদ শেখ, হাসান খান, রফিকুল ইসলাম, রিংকু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম মিয়া।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪