মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
'প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছ।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) নওগাঁ জেলা কমিটির উদ্যোগে
প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান ।
পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিষয়ক সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন নিরাপদ নওগাঁর চেয়ারম্যান এম. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহাদেবপুর (কুঞ্জবন) টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জাহেদুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন জীবন এর সভাপতি ইউনুছার রহমান হেফজুল, বিচিত্র পাখি গবেষণা প্রতিষ্ঠান এর পরিচালক মোঃ মনসুর সরকার, পত্নীতলা জীববৈচিত্র রক্ষা কমিটির সভাপতি সুমন কুমার শীল, বৈজ্ঞানিক নার্সারীর সভাপতি মোঃ শামসুদ্দিন মন্ডল, সোনালী রেডিও ক্লাবের সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্তরে ফলস বৃক্ষরোপণ ও বিতরণ করা হয় ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪