মেহেদি হাসান পলাশ, শেরপুর, (বগুড়া) প্রতিনিধিঃ
দেশে সরকারিভাবে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে দাবি করা হলেও বাস্তবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেল সংগ্রহে ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহন চালকদের। একি ভাবে বগুড়া শেরপুরে বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ধরে ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করছে চালকরা। বিশেষ করে মোটরবাইকের চালকদের ভিড় দেখা গিয়েছে বেশি।
আজ (৭এপ্রিল) রোজঃ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা মেলে বগুড়া, শেরপুর স্বাক্ষর ফিলিং স্টেশনে তেল নিতে বিশ্ব রোড দখল করে ঘণ্টার পড়ে ঘণ্টা অপেক্ষা করছে মোটরবাইক সহ ট্রাকের চালকেরা এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ জনগনকে। বিশ্ব রোড দখল করে রাখাই তিব্র যানজট সৃষ্টি হচ্ছে যার কারণে সাধারণ জনগনেরা সঠিক সময়ে নিজের কাজে পৌছাতে পারছেনা অপর দিকে কমল মতি শিশুরা সঠিক সময়ে স্কুল, মাদ্রাসা পৌছাতে পারছে না। অসুস্থ ব্যাক্তিকে হাসপাতালে সঠিক সময়ে নিতে পারছেনা। সাধারণ মানুষের দাবি বিশ্ব রোড দখল না করে শৃঙ্খলা ভাবে লাইনে দাড়িয়ে তেল নিতে পারে প্রশাসনকে জোর দাবি জানান যাতে করে ভোগান্তিতে না পড়তে হয় সাধারণ খেটে খাওয়া মানুষদের কে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪