সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (ভারত) প্রতিনিধি
৩ ডিসেম্বর (বুধবার) সকালে কলকাতার রানী রাসমণি রোডে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস। কান্তি গাঙ্গুলীর আহবানে আয়োজিত র্যালিতে কয়েকশ প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। তারা জানান, ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম আর বিলম্বে মানবে না, মার্চ মাসের মধ্যে দাবিগুলি না মানলে রাজ্যের বিভিন্ন জেলায় ডিএম অফিস ঘেরাও কর্মসূচি পালিত হবে।
সমাবেশে বক্তব্য দেন প্রাক্তন মেয়র ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ড. পূণ্যব্রত গুণ, এম আর এস হাসপাতালের চিকিৎসক অদিতি বন্দ্যোপাধ্যায়, সৌরভ সিংহ ও সাম্য গাঙ্গুলীসহ অতিথিরা। প্রতিবন্ধী অংশগ্রহণকারীরা নৃত্য ও সংগীত পরিবেশন করলে মঞ্চে উৎসবের আবহ তৈরি হয়। অতিথিদের উত্তরীয়, চারাগাছ ও স্মারক প্রদান করা হয়।

প্রতিবছরের মতো বিভিন্ন জেলা থেকে আসা প্রতিবন্ধীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, সরকারি ভাতার অপ্রতুলতা ও পরিষেবার সীমাবদ্ধতার কারণে জীবনযাপন কঠিন হয়ে উঠছে। ভাতা এক হাজার থেকে কমপক্ষে পাঁচ হাজার টাকায় উন্নীত করা উচিত বলে দাবি জানান তারা। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া বিশেষ বিদ্যালয় পুনরায় চালুরও জোর দাবি ওঠে।
আয়োজকদের ভাষ্য, ন্যায্য অধিকার আদায় না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪