সুজন, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
ভারতে প্রবেশের সময় রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুবায়ের ইসলাম (৫৮) রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা সাদিপুর গ্রামের মৃত আবু বাক্কারের পুত্র। মুণ্ডুমালা বাজারে তার লাইব্রেরির দোকান রয়েছে।দর্শনা ইমিগ্রেশন পুলিশের টু-আইসি তারেক মাহমুদ জানান, নিয়মিত যাত্রী তথ্য যাচাই-বাছাইয়ের সময় জুবায়ের ইসলামের বিরুদ্ধে তানোর থানায় দায়ের করা দুটি নিয়মিত মামলার তথ্য পাওয়া যায়।পরে তাকে দর্শনা থানায় পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪