মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর অন্যতম আলেম মাওলানা জুবায়ের হুসেন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মহান উদ্দেশ্যেই তিনি এই সংগঠনে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন। যোগদান অনুষ্ঠানে মাওলানা জুবায়ের হুসেন বলেন, “বর্তমান প্রেক্ষাপটে ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। এজন্যই আমি এই আন্দোলনের পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছি।”
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ হারিসুল বারি রনির হাতে সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনটিতে যোগদান করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ ওমর ফারুক ফারুকী, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
যোগদান শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি মুফতী মুহাম্মাদ ওমর ফারুক ফারুকী মাওলানা জুবায়ের হুসেনকে উপজেলা কমিটির সদস্য হিসেবে ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪