মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ সালেকুর রহমান এবং স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে সালেকুর রহমানকে এবং বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নতুনহাট বাজার এলাকা থেকে আব্দুল হককে আটক করা হয়।
সালেকুর রহমান উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে। অপরদিকে আব্দুল হক চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ভেল্লিকুড়ি গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার মামলায় আসামি হিসেবে সালেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে, ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত থাকায় আব্দুল হককে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪