মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবসে এবারের প্রতিপাদ্য স্লোগান হচ্ছে '' হাত ধোয়ার নায়ক হোন'' '' Be a Hand Washing Hero"। বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে উপজেলা চত্বরে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী জনাব মোঃ সেকবর আলী হাত ধোয়ার আটটি নিয়ম বলে বিশ্ব হাত ধোয়া দিবসের কার্যক্রম শুরু করেন। নিয়মগুলো হচ্ছেঃ ১। পানি দিয়ে হাত ভেজান ২। সাবান দিন ৩। হাতের তালুতে ঘষুন ৪। হাতের তালুতে আঙ্গুলে ঘষুন ৫। হাতের পিছনে ঘষুন ৬। নখ পরিষ্কার করুন ৭। হাতের কব্জি পরিষ্কার করুন ৮। শুকনো কাপড় দিয়ে হাত মুছে ফেলুন। বিশ্ব হাত ধোয়া দিবসে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ - সহকারী প্রকৌশলী সেকবর আলী, উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবদুল আহাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক রবিউল আলম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা এম এম ফারুকুজ্জামান আরিফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী সুশীল সমাজের গণমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪