শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্য সামনে নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি ও প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ফরিদপুরের মধুখালীতে জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা,র্যালি এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর ২০২৫খ্রি. বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে প্রাণীসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে শেষ হয়। র্যালি পরবর্তী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.কেএম তানজির নাঈম। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী। আরো বক্তব্য রাখেন খামারী মোঃ আবু দাউদ ও অসিম কুমার দাসসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সফল ও শ্রেষ্ঠ খামারিদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠঅনের অতিথিগণ। প্রাণীসম্পদ উন্নয়ন,খামার খাতে উদ্ভাবন এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এই প্রদর্শনীর আয়োাজন করা হয়েছে বলে জানান আয়োাজকরা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪