শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬খ্রিঃ শুক্রবারঃ ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৩ অক্টোবর (শুক্রবার) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা সবাই শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ঢাকাগামী কিংফিশার ঢাকা মেট্রো ব-১২-৪৬৯৮ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়কান্দী এলাকায় পৌঁছালে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্স হবিগঞ্জ -ছ-৭১-০০১০ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার শামীম রেজা জানান, মাগুরা জেলা থেকে সাত শিক্ষার্থী সকালে ফরিদপুরে একটি কর্মশালায় অংশ নিতে আসেন। কর্মশালা শেষে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪