শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৩ ডিসেম্বর (বুধবার) কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এর মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাখার আয়োজনে ১০ম গ্রেডের দাবীতে অর্ধবেলা কর্মসুচী পালিত হয়েছে।
উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা কর্মবিরতি পালিত হয়েছে ।
কর্ম বিরতিতে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ব্যবস্থাপকীয় পরিদর্শক মো. ফয়েজ ফিরোজ, ফার্মাসিস্ট মো. নুরুজ্জামান, ডিএমটিআর ল্যাব আতোয়ার রহমান, মেডিকেল টেকনোলজিস্টল্যাব অনিমেষ বিশ্বাস, ফার্মাসিস্ট সৌরভ বিশ্বাস, সমীরণ বিশ্বাস, ডেন্টালিস্ট মহামুদুল হাসানসহ প্রমুখ। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর পূর্ণ দিবস কর্ম বিরতি পালিত হবে। কর্ম বিরতিরত নেতৃবৃন্দ জানান ১০ম গ্রেড বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কর্মসূচি পালিত হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪