বাবুল রানা, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
একটি শিশু, একটি স্বপ্ন - ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম" এই উপপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে মধুপুরে একযোগে ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় মধুপুর চাঁড়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপজেলা প্রশাসক বলেন, একই সময়ে মধুপুরের সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এমন চমৎকার ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে এ কার্যক্রমের সঠিক বাস্তবায়নের জন্য সকলকে আহবান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা কৃষি অফিসার রাকিব আল রানা, শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মহিউদ্দিন, এসআই আরিফ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪