আব্দুল্লাহ আল মামুন, মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলায় "চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে"স্লোগান কে সামনে রেখে শিক্ষার্থীদের টিফিনের টাকায় গঠিত সংগঠন স্টুডেন্ট অ্যাকশন নেটওয়ার্ক (সান) ইফতার বিতরণ করেছে।আজ ২১ মার্চ শুক্রবার মনিরামপুর উপজেলার সামনে বিকালে পথচারী এবং দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাকশন নেটওয়ার্ক (সান) এর প্রতিষ্ঠা কালীন সদস্য রিয়াদ হোসেন,সাকিবুর রহমান দীপ্ত,নুসরাত জাহান জুথি,মার্শাল ইমন,সাদি, সামিয়া মিষ্টি,নাফিস, রিয়াজ, তুহিন, নিশান, ইয়াসিন আরাফাত সহ আরো অনেকে।ইফতার বিতরণ কালে স্টুডেন্ট অ্যাকশন নেটওয়ার্ক (সান) এর পক্ষ থেকে জানানো হয় তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪