আজহারুল ইসলাম, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোতালিব মিয়া (৪০) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
আজ শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গতকাল শুক্রবার বিকালে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় কংস নদীতে থাকা বালুভর্তি বাল্কহেড জব্দ করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্র উপজেলার ধনু ও কংস নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে। পরে এসব বালু মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর ও টেংগাপাড়াসহ বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন। শুক্রবার দুপুরে অবৈধভাবে নদী থেকে উত্তোলন করা বালু নিয়ে একটি বাল্কহেড পৌরশহরের টেংগাপাড়া কংস নদীর ঘটে লাগে। খবর পেয়ে বিকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা বালু বিক্রি করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিক মোতালিবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪