মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
ঈদ-উল আযহাকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে নেত্রকোনার মোহনগঞ্জের মাঘান গ্রামের কামারপাড়ার শিল্প শ্রমিকেরা। হাতুরী,হ্যামারের আঘাতে টুংটাং আওয়াজ চলছে সারাক্ষণ। কয়লার আগুনে শক্ত লোহাকে পুড়িয়ে আকার দেয়া হচ্ছে দা,বটি,ছুরি,চাপাতিসহ পশুর চামড়া ছাড়ানোর বিভিন্ন সামগ্রী।
শনিবার (৩১.০৫.২০২৫ইং) সরেজমিনে গিয়ে ঘুর দেখা যায়, কোরবানির পশু জবাই করার ছুরিসহ অন্যান্য প্রয়োনীয় সামগ্রী তৈরি করে রেখেছে বাজারে বিক্রির জন্য, এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসছে অর্ডারকৃত মাল নেওয়ার জন্য, তবে তারা জানায়, আগের মত এখন আর তেমন অর্ডার হয়না এবং বাজারে বিক্রিও হয়না। তারা অভিযোগ তুলে বলেন,মানুষ এখন চায়নাসহ বিদেশি চাপাতি, দা,ও অন্যান্য সামগ্রী নিয়ে আসে, যে কারণে এখন বিক্রি কমে গেছে,শ্রমিক দিলিপ কর্মকার ও নারায়ন বিশ্বাসসহ আরো অনেকে জানান, আমাদের এখানে প্রায় ১০০টির মত পরিবার, পুর্বপুরুষ থেকে এ ব্যবসা করে আসছি, কিন্তু বর্তমানে ইস্পাত,লোহা,কয়লাসহ সকল জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তেমন মুনাফা হয়না। আমরা চাই বিদেশি চাপাতি,দা,বটিসহ সকল সামগ্রী আনা বন্ধ করা হোক এবং সরকারিভাবে আমাদেরকে সহযোগিতা ও দেয়া হোক।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪