আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রতিনিধি:
‘তোমার আমার বাংলাদশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহব্বায়ক সেলিম কার্নায়েন, পৌর বিএনপির আহব্বায়ক ফজলুল হক মাসুম, থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, সাংবাদিক এস এম সারোয়ার খোকন, সাইফুল আরিফ জুয়েল, শ্যামল চৌধুরী, আজহারুল ইসলাম, হাসান খান, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ভোট মানুষের গুরুত্বপূর্ণ অধিকার। সঠিকভাবে ভোটার তালিকা প্রণয়ণ ও সুষ্ঠুভাবে ভোট প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা আবশ্যক।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪