মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোণার মোহনগঞ্জে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের স্থানীয় ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ আগস্ট) রোজ বুধবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টি-পারপাস হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রহিম, মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মোফাজ্জল হোসেন সবুজ, বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী চৌধুরী হীরা, সাংবাদিক কামরুল ইসলাম রতন, সাংবাদিক আজহারুল ইসলাম, সাংবাদিক মো. হাসান খান, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নবাগত ইউএনও’র দৃষ্টি আর্কষণ ও হস্তক্ষেপের জন্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের নানান সমস্যার দিক উল্লেখ করেন। পরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন তার বক্তব্যে বিভিন্ন বক্তার আনিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করা সহ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪