মোহনগঞ্জ প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত।
শনিবার(১৭ মে ২০২৫ খ্রি:) সকালে উপজেলার পেরিরচর গ্রামের সামনে থাকা পেরির বিলে তাদের দগ্ধ লাশ দেখতে পায় এলাকাবাসী।
এরআগে শুক্রবার বিকাল ৩টার দিকে পেরির বিলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ(১৮)। সম্পের্ক তারা মামাতো -ফুফাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। বিকালে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিনশেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাদের খুঁজে বের হন। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাদের লাশ দেখতে পায় এলাকাবাসী। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত লাশ উদ্ধার হয়নি, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ এখনো বিলে রয়েছে, উদ্ধারের প্রক্রিয়া চলছে। গতকাল দুপুরে তারা মাছ ধরতে বিলে যান। পরে রাতে আর বাড়ি ফেরেননি। সকালে বিলে তাদের লাশ পাওয়া যায়। তাদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪