আজহারুল ইসলাম, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোণার মোহনগঞ্জে ‘‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা-১১টায় উপজেলা অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। দিবসের ওপর বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি), এম.এ কাদের, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম (পি.পি.এম), পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব, গোলাম রব্বানী পুতুল, জামাতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ। জমিয়তে উলামায়ে ইসলাম সদস্য সচিব, রুহুল আমীন নগরী, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, মোহনগঞ্জের সভাপতি মাওলানা আলী হুসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, আব্দুস শাকুর সাদী, মৎস্য কর্মকর্তা, তানভীর আহমেদ। সাংবাদিকদের মধ্যে এস.এম সারোয়ার খোকন, কামরুল ইসলাম রতন, সাইফুল আরিফ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪