আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রতিনিধি:
"এসো মিলি উল্লাসে,তারুণ্যের উৎসবে" জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নেত্রকোনা জেলার স্বনামধন্য মোহনগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
(০৬ ফেব্রুয়ারি) রোজ বৃহস্পতিবার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চপ্তরে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে দ্বায়িত্ব পালন করেন বিশেষ অতিথি এম এ কাদের,সহকারী কমিশনার (ভূমি),মোহনগঞ্জ, নেত্রকোনা।
সভাপতিত্ব করেন, মোঃ রফিকুজ্জামান ইদ্রিছী, (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ,মোহনগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম রতন, প্রেস ক্লাবের সদস্য শ্যামল চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান নন্দন, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মোঃ হাসান খান প্রমুখ।
সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশ,আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়।

সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, উদ্বোধনী সংগীত, ধন ধান্য পুস্পু ভরা,বৃন্দ আজ৷ বৃষ্টি সূখের উল্লাসে,একক নৃত্য, একক সংগীত, দলীয় নাটক,দ্বৈত নৃত্য, দলীয় সংগীত, রম্য নাটক,একক অভিনয়,দলীয় নৃত্য, সমাপনী সংগীত ইত্যাদি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪