মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাগুরা জেলার শাখার অন্যতম সদস্য মোঃ মিরান হোসেনকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ এপ্রিল) বিকালে শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা যুবদলের আহ্বায়ক এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ। অন্যদের বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন সদস্য, সচিব বদরুল আলম লিটু, সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম এছাড়াও বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।
বিক্ষোভ মিছিলে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুতই গ্রেফতারের দাবীতে নানা স্লোগানে শহর প্রকম্পিত করে তোলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মিরানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।এরকম নজিরবিহীন ঘটনা আর কোথাও যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বক্তারা আরও বলেন, সরকার বিএনপি নেতা-কর্মীদের হত্যা, গুম, খুন, জুলুম নির্যাতন করে জনগণের মুক্তির আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সব নেতা–কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪