মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
১৩ নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় আওয়ামী লীগের ঘোষিত “লকডাউন” কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা অংশ নেন।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, সেনাবাহিনীর মেজর আহাদুজ্জামান শুভ, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আল মামুন সহ তিন বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। তারা মহাসড়ক এলাকায় স্থাপন করা চেকপোস্টের মাধ্যমে সকল যানবাহনে তল্লাশি চালান।
এ সময় যানবাহনের কাগজপত্র, যাত্রীদের পরিচয় ও গন্তব্য যাচাই করা হয় এবং সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লকডাউন কর্মসূচিকে ঘিরে কোন প্রকার বিশৃঙ্খলা, যান চলাচলে বাঁধা বা জননিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া হবে না।
স্থানীয়রা জানান, যৌথ বাহিনীর এই অভিযানের কারণে এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার হয়েছে। সাধারণ মানুষও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪