তন্ময় দেবনাথ, রাজশাহী প্রতিনিধি:
র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানী একটি আভিযানিক দল গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নওগাঁ সদর থানাধীন রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নগরীর তালাইমারী এলাকার বাসচালক আকরাম হোসেন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রপ্তারকৃতরা হলো-মামলার ১ নং এজাহার নামীয় আসামী নান্টু(২৮), ৩ নম্বর আসামী খোকন মিয়া (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, নিহত আকরাম হোসেন(৫২) রাজশাহী নগরীর তালাইমারি শহিদ মিনার এলাকার বাসিন্দা ও পেশায় একজন বাস ড্রাইভার। আসামী নান্টু (২৮) তাহার প্রতিবেশি। ভিকটিমের পরিবারের সাথে নান্টুর পূর্ব থেকেই শত্রুতা ছিল। ভিকটিমের মেয়ে এসএসসি পরীক্ষার্থী। ঘটনার দিন সময় বিকাল সাড়ে চারটার দিকে ভিকটিমের মেয়ে প্রাইভেট পড়া শেষ করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারি শহিদ মিনার এলাকায় অটোরিকশা থেকে নেমে বাসায় যাওয়ার পথে আসামী নান্টু ও তার সহযোগীরা তাকে গালিগালাজ করে উত্তক্ত করে। ভিকটিমের মেয়ে তাদেরকে কিছু না বলে তার বাসায় গিয়ে বাবা আকরাম হোসেনকে গালিগালাজের কথা জানায়।
তার বাবা নান্টুর বাবাকে নান্টুর উত্তক্ত করার বিষয়ে জানায় । এতে নান্টু আরও ক্ষীপ্ত হন। এরই ধারাবাহিকতায় গত ১৬ এপ্রিল রাত আনুমানিক ১০ টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারি শহিদ মিনার সামনে রাস্তার উপর দিয়ে মামলার বাদী মোঃ ইমাম হোসেন অনন্ত (২৪) নিজের বাড়ি দিকে যাওয়ার সময় আসামী নান্টু ও তার সহযোগী ৯-১০ জন মিলে লোহার রড, বাশের লাঠি, কাঠের লাকরি, ইটের আধলা নিয়ে হত্যার উদ্দেশ্য আক্রমন করে এলোপাথারী মারধর করতে শুরু করে।
ইমাম হোসেন প্রাণ বাচাঁনোর তাগিদে চিৎকার করলে তার বাবা ভিকটিম আকরাম হোসেন (৫২) ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা তাকেও মারধর করা শুরু করে। ঘটনার একপর্যায়ে ভিকটিমের মাথায় ইট দিয়ে আঘাত করলে ভিকটিম গুরুতর রক্তাত্ত জখম প্রাপ্ত হন। পরবর্তীতে আশে পাশে থাকা লোকজন এগিয়ে আসলে আসামীরা উক্ত স্থান হতে পালিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় ভিকটিম’কে অটোরিক্স্রা যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্ত্বব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রাত ১০.৪৫ ঘটিকায় ভিকটিমকে মৃত ঘোষনা করে।
চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে আরএমপি এর বোয়ালিয়া মডেল থানায় ৭ জনকে এজাহার নামীয় ও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫/৮৬, তারিখ ১৭/০৪/২০২৫, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। আসামীরা হলেন ১। মোঃ নান্টু(২৮), পিতা- মোঃ কালু মিয়া, ২। মোঃবিশাল(২৮), পিতা- মৃতঃ রতন মিয়া, ৩। মোঃ খোকন মিয়া(২৮) পিতা-মৃতঃ আঃ সাত্তার, ৪। মোঃ তাসিন হোসেন (২৫), পিতা- মোঃ শাহিন,৫। মোঃ অমি (২৫), পিতা- অজ্ঞাত, ৬। মোঃ নাহিদ, পিতা- জামাল, ৭। মোঃ শিশির(২০), পিতা- মোঃ পিরু, সর্ব সাং- তালাইমারি শহিদ মিনার থানা- বোয়ালিয়া , রাজশাহী মহানগর।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪