আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী শিক্ষক মো: খবিরুল ইসলাম মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার রক্তদহ বিল পাখি পল্লী প্রাঙ্গনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি দেশের আমূল পরিবর্তন আনতে এবং দেশে ইমলামী শাসন ব্যবস্থা পুরোপুরি কায়েম করতে হলে আগামী জাতীয় নির্বাচনে জামায়েতে ইসলামী দলকে একক ভাবে সরকার গঠনের সুযোগ প্রদানের কোন বিকল্প নেই। দখলবাজী, চাঁদাবাজি, হয়রানী, গুম, খুন, ঘুষ, স্বজনপ্রীতি, হানাহানি, মারামারি, ধর্ষণসহ নানা অনাচার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যার যার অধিকার ফিরে দিতে, বৈষম্য দূর করে সুষম বন্টনের মাধ্যমে শান্তিপূর্ণ নিরাপদ একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করতে হলে জামায়াতে ইসলামী দলকে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দিতে হবে। আর এই বার্তাগুলো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিরীহ মানুষদের দ্বোরগড়ায় লেখনির মাধ্যমে পৌছে দিতে সাংবাদিক ভাইদের অনেক ভ’মিকা রয়েছে। একটি সুন্দর ও বসবাস উপযোগী একটি বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক ভাইদের দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার প্রতি তিনি আহ্বান জানান।
এসময় উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ডা. আনজীর হোসেন, সাধারণ সম্পাদক শামীনুল ইসলাম শামীম, সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, উপজেলার তিনটি প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদকসহ অন্য সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় এমপি প্রার্থী খবিরুল ইসলাম মতবিনিময় সভায় আগত সংবাদকর্মীদের ইসলামী বইসহ উপহার তুলে দেন। পরে ইফতারের পূর্ব মুহূর্তে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪