আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
সারা দেশের মতো নওগাঁর রাণীনগরেও চলছি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের কাছে নিত্য প্রয়োজনীয় কিছু জরুরী পণ্য স্বল্প মূল্যে পৌঁছে দিচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম আরো স্বচ্ছ করতে সরকারের পক্ষ থেকে সুবিধাভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সদস্য গোলাম মোস্তফা, শুকুর আলী, সাইফুল ইসলাম, অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা। সদর ইউনিয়নে মোট ১৫শত ১৯জন সুবিধাভোগীরা টিসিবির স্মার্ট কার্ড পাচ্ছেন। আগামী শনিবার বাদ পড়া সুবিধভোগীদের কার্ড বিতরণ করা হবে।
এসময় কার্ড গ্রহণের জন্য বিভিন্ন শ্রেণিপেশার সুবিধাভোগীরা পরিষদ প্রাঙ্গনে ভিড় করেন। তারা দাবী জানান যে আগামীতে যেন এই কার্ডের মাধ্যমে আরো কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য স্বল্প মূল্যে প্রদান করা হয়। এতে করে উর্দ্ধগতির এই বাজার দরে হিশশিম খাওয়া নিম্ম ও স্বল্প আয়ের মানুষরা কিছুটা হলেও স্বস্তি পাবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪