আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুন। বুধবার বিকেলে নিজ কার্যালয়ে তিনি এই মতবিনিময় করেন। চাপাইনবাবগঞ্জের সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থী মোস্তাকিমা খাতুন ৩৪তম বিসিএস-এর মাধ্যমে কৃষি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরীতে যোগাদান করেন। এর আগে তিনি রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সভায় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার কৃষি ও কৃষককে এগিয়ে নিতে সাংবাদিকদের কৃষি সংক্রান্ত সার্বিক তথ্য প্রদান করে সহযোগিতা করতে কৃষি অফিসারকে আহ্বান জানানো হয়। সবাই মিলে উপজেলার আগামীর কৃষি ও কৃষককে এবং কৃষি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানের লক্ষ্যে সমন্বয়ের ভিত্তিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪