আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামী বাহাদুর (৩০) কে আটক করে জেলা হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। আটক বাহাদুর উপজেলার মিরাট ইউনিয়নের মিরাট দক্ষিণ পাড়া গ্রামের জফির সরদারের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান জানান বাহাদুর নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত একজন আসামী। কয়েকদিন ধরে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটকের চেস্টা চালিয়ে আসছিলো। কিন্ত খুবই চতুর বাহাদুর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং কয়েক দিন ধরে আত্মগোপনে ছিলো। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাহাদুরকে আটক করে থানা পুলিশ। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে বাহাদুরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আগামীতেও যে কোন অপরাধীকে আটক করতে উপজেলায় এই ধরণের বিশেষ পুলিশি অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান ওসি রায়হান।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪