মো. পাভেল রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে রেলস্টেশন এলাকায় রেলওয়ের লিজকৃত দোকানঘরের খাজনা কমানোর দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশনের প্রধান প্রবেশদ্বারে এই কর্মসূচি পালন করেছে রাণীনগর রেল দোকান মালিক সমিতি।
নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় শতাধিক দোকানদার অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন পূর্বের তুলনায় রেলের লিজকৃত দোকানগুলোর খাজনা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। পূর্বের রেট ছিলো প্রতি স্কয়ারফিট ১২টাকা এরপর ১৫টাকা এবং সর্বশেষ বর্তমানে ৩০টাকা করা হয়েছে। যা গরীব ও অসহায় দোকান মালিকদের জন্য পরিশোধ করা খুব অসহনীয় ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বর্তমানে ব্যবসায়িক মন্দা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং স্থানীয় অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই বর্ধিত খাজনা দোকান মালিকদের জন্য বড় ধরণের আর্থিক চাপ সৃষ্টি করবে। আমরা সব সময় নিয়মিত ভাবে খাজনা পরিশোধ করে সরকারের রাজস্ব খাতে সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তাই রেলস্টেশন এলাকার লিজৃকৃত দোকানগুলোর খাজনার হার পুনর্বিবেচনা করে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবী জানান বক্তারা। যদি দ্রুত খাজনা সহনীয় পর্যায়ে নির্ধারণ করা না হয় তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন রেল দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন বিগ বাজার মার্কেটের স্বত্বাধিকারী মোখলেছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মুকুল মিনা, খালেকুজ্জামান রায়হান, আবু নাসের টনি, ঝন্টু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪