অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়নের ভবান্দপুর গ্রামে সনাতন বিদ্যাপীঠ গীতা স্কুল উদ্বোধন করা হয়। ১৪ নভেম্বর শুক্রবার সকাল ১২ টার সময় নগেন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষ্ঠ মোহন সিংহ, উপদেষ্টা পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি, প্রধান আলোচক শ্যামল চন্দ্র সিংহ সাংগঠনিক সম্পাদক পতঞ্জলী ধ্যানযোগ একাডেমি, বিশেষ আলোচক জগদীশ শর্মা সভাপতি পতঞ্জলি ধ্যান যোগ একাডেমি , সুকুমার চন্দ্র রায় সাবেক ভাইস চেয়ারম্যান, গৌর চন্দ্র বসাক সভাপতি হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট, দীপঙ্কর রায় সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা, টিকেন্দ্র জিৎ রায় সিরু প্রধান কার্যকর্তা বাংলাদেশ অগ্নিবীর রংপুর, বিনোদ বর্মন সভাপতি বলি দ্বারা আর্য সমাজ, ধনেশ্বর বর্মন সাধারণ সম্পাদক বলিদ্বারা আর্য সমাজ, পুষ্পারাণী, প্রসাদী রাণী, ছবিকান্ত দেব ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজেন্দ্র চন্দ বনিক, কৈলাস চন্দ্র রায়, ধনদেব রায়, বিষ্টু রায়, শংকর ও মানিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন সনাতনী ছাত্র-ছাত্রীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান শেষে ৭৭ জন ছাত্রছাত্রীর মাঝে গীতা ও নৈতিক শিক্ষার বই বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪