নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে মরহুম শওকত আলীর স্বরণে বিশিষ্ট সমাজসেবক শওকত আলী রিয়াজের পক্ষ থেকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর দেওয়ানবাড়ী এলাকার ৫শত পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, চিনি, তেল, সেমাই, লবন, আলু, দুধ ও পিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ আলী, মামুন, সোহাগসহ আরো অনেকে।
এসময় বিশিষ্ট সমাজসেবক শওকত আলী রিয়াজ তার বক্তব্যে বলেন, বিগত বছরগুলোতে এই এলাকার সাধারন গরীব অসহায় মানুষ কোন সাহায্য সহায়তা পাইনি। ঈদের দিন অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি। খেয়ে না খেয়ে কোন রকম দিনযাপন করেছে। তবে এখন থেকে রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের কোন অসহায় হতদরিদ্র মানুষের না খেয়ে ঈদ উদযাপন করতে হবে না। তিনি আরো বলেন এখন থেকে আমরা মুড়াপাড়া এলাকার সাধারণ অসহায় হতদরিদ্র পরিবারকে সাথে নিয়েই ঈদ উদযাপন করবো এবং আমাদের এই ঈদ উপহার সামগ্রী বিতরণী কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪